• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
  • [gtranslate]

মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

Reporter Name
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলের নাম মো. আরিফ (২২)। তিনি ফকিরহাট এলাকার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, চারজন জেলে নিয়ে একটি কাঠের নৌকা সমুদ্রে রওনা দিলে উঠার সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান আরিফ। সহকর্মীরা উদ্ধারের চেষ্টা করলেও প্রবল স্রোতে দ্রুত তলিয়ে যান তিনি। প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে জানান, স্বামী মাছ ধরেই সংসার চালাতেন।

বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু জোনের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ বলেন, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। দ্রুত আরিফকে উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd