• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহমেদ জানান, কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের উপর ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের সাথে মাগুরাগামী ডিডি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীসহ তিনজন মারা যান।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রঞ্জিত কুমার ও আতিয়ার রহমান। গুরুতর আহত ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd