• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

খাগড়াছড়ি ৩২ বিজিবি অধিনায়কের পূজামণ্ডপ পরিদর্শন

Reporter Name
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২ বিজিবির আওতাধীন খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলায় বিজিবির কঠোর নিরাপত্তা তদারকিতে পূজা মণ্ডপগুলোতে শেষ সময়ের প্রস্তুতি চলছে।

শুক্রবার সকালে খাগড়াছড়ি ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান উদ্দিন কবির বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে বিজিবির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।

দুর্গাপূজার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গা উৎসব উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়ি ব্যাটালিয়নের আওতাধীন ২২টি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।

তিনি খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের শ্রী শ্রী রামকৃঞ্চ মন্দির পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং পূজা কমিটির সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd