• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে, তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : নবীউল্লাহ নবী

Reporter Name
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী।

আজ শুক্রবার যাত্রাবাড়ীর ৫০ নং ওয়ার্ডের ওয়াসা রোড জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজের পর মসুল্লিদের সাথে কুশল বিনিময় শেষে তিনি স্থানীয়দের মাঝে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। সেইসঙ্গে তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় নবীউল্লাহ নবী বলেন, একটা গোষ্ঠী দেশে অস্থিতিশীলতার চেষ্টা করছে। তারা বাংলাদেশে সংকট তৈরির নানা ষড়যন্ত্র শুরু করেছে। এখন সবাইকে সতর্ক থাকতে হবে, দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে।

তিনি আরও বলেন, দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। এরপরও যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না, পরাজিত শক্তির সব চক্রান্তকে নস্যাৎ করে দেবে।

নবীউল্লাহ নবী বলেন, বিএনপি একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল। আমরা লগি-বৈঠার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা অন্যায়ভাবে কারও গায়ে হাত দেই না। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd