• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

দুদকের আরেক মামলায় শিবলী রুবাইয়াত গ্রেফতার

Reporter Name
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের আরেক মামলায় বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়।

শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ১৬ এপ্রিল প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৮৭ কোটি টাকার জমি অতি মূল্যায়ন করে এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার সূত্রে জানা যায়, সিআইবি প্রতিবেদন সংগ্রহ না করে এবং মর্টগেজ সম্পত্তি সরেজমিন পরিদর্শন বা মূল্য যাচাই ছাড়াই অস্বাভাবিক অতি মূল্যায়নের মাধ্যমে সদ্য নিবন্ধিত প্রতিষ্ঠান শ্রীপুর টাউনশিপ লিমিটেড-এর নামে বন্ড ইস্যু করে এক হাজার কোটি টাকা উত্তোলন করা হয়। এই অর্থের মধ্যে প্রথমে চলতি হিসাবে জমা হয়, পরে ২০০ কোটি টাকার এফডিআর করা হয় এবং বাকি ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়।

সেখান থেকে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন করে আত্মসাৎ ও মানি লন্ডারিং করা হয়।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে শিবলী রুবাইয়াতকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd