• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

মেসিকে শাস্তির নামে ‘বিশ্রাম’ দিয়েছে এমএলএস

Reporter Name
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

এমএলএস অল-স্টার গেমে অংশ না নেওয়ার কারণে শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি। তবে এই নিষেধাজ্ঞাই যেন তাঁর জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

অল-স্টার গেমে না খেলায় শাস্তির মুখে পড়া মেসি নিষেধাজ্ঞার কারণে গত রোববার সিনসিনাটির বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি। দর্শকসারিতে বসেই খেলা উপভোগ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

সেই ম্যাচে মেসিকে ছাড়া মায়ামি গোলশূন্য ড্র করে সিনসিনাটির বিপক্ষে। তবে খেলতে না পারায় বেশ ক্ষুব্ধ ছিলেন মেসি। এমনকি সাংবাদিকদের সামনেও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দলের কোচ হাভিয়ের মাচেরানো।

তবে এখন সেই মাচেরানোই বলছেন ভিন্ন কথা। তাঁর মতে, মেসির নিষেধাজ্ঞা যেন বিশ্রাম হিসেবে কাজ করেছে।

লিগস কাপে মেক্সিকান ক্লাব অ্যাটলাসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মাচেরানো বলেন, ‘আশা করি, লিও (মেসি) দারুণভাবে উজ্জ্বীবিত থাকবে। সত্যি বলতে, আমরা এই নিষেধাজ্ঞা আশা করিনি। তবে প্রতিটি খারাপ ঘটনারও একটা ভালো দিক থাকে। বাস্তবতা হলো, টানা কয়েকটি ম্যাচ খেলার পর ওকে বাধ্যতামূলক বিশ্রাম দেওয়া দরকার ছিল। (শাস্তিটা) ওর জন্য ভালো হয়েছে। এখন ও নতুন উদ্দীপনায় লিগস কাপ ও এমএলএসে নামতে পারবে।’

অথচ আগেই এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মাচেরানো। তিনি বলেছিলেন, ‘আমি এখানে লিগের সমালোচনা করতে আসিনি বা নিয়ম বদলাতে চাই না। তবে এই ঘটনা নিয়ে আমার নিজস্ব মত রয়েছে। আমি এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই, একদমই না। তবু আমরা মেনে নিয়েছি। তবে আমার প্রশ্ন হলো, যদি আজকের ম্যাচটা অ্যাওয়ে হতো (সিনসিনাটির মাঠে), তাহলেও কি লিও খেলতে পারত না? কারণ, স্টেডিয়াম ভর্তি দর্শক থেকে যখন আয় হয়, তখন তো কেউ কিছু বলে না, তাই না? আসল কথা হলো, আজকের ম্যাচটা ছিল হোমে। এটা আপনাদের বিবেচনার বিষয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd